ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে রূপগঞ্জে পাট ও বস্ত্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।


নবযোগদানকৃত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হকের সঙ্গে রূপগঞ্জ উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও জনসাধারণের পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।


এ সময় মন্ত্রী বলেন, একের পর এক বালু ও শীতলক্ষ্যা নদীতে সেতু তৈরি করে রাজধানীর সাথে রূপগঞ্জকে একাকার করা হয়েছে। ফলে রূপগঞ্জে ব্যাপক উন্নয়ন করা সম্ভব হয়েছে।


আজ বুধবার দুপুরে রূপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় ডিসি মাহমুদুল হকের উপস্থিতিতে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হকের সভাপতিত্বে ও রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, এনজেট গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি নুরুজ্জামান খাঁন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভি ফেরদৌসসহ গণ্যমান্যরা।

ads
ads
ads

Our Facebook Page

↑